ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান পাকিস্তানের

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান।
রোববার (১২ এপ্রিল) দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাহাক দার এক বিবৃতিতে এই আহ্বান জানান। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, ‘উভয়পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য। আমরা আশা করি, তারা সমগ্র অঞ্চল ও এর বাইরে টেকসই শান্তি এবং সমৃদ্ধি অর্জনের জন্য এই ইতিবাচক মনোভাব অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, পাকিস্তান আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা এবং সংলাপ সহজতর করতে ভূমিকা অব্যাহত রাখবে।
দার যুদ্ধবিরতি অর্জনে সহায়তার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করায় উভয়পক্ষের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। একইসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন যে, উভয়পক্ষই ‘স্থায়ী শান্তি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব’ বজায় রাখবে।