logo

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণের খবর

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণের খবর

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যনেল ১২ এর প্রতিবেদনের বরাতে আলজাজিরা জানায়, মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিকট শব্দে শক্তিশালী বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

ইরানের এই হামলার পরপরই ইসরায়েলের গুশদান, শ্যারন ও সামারিয়া অঞ্চলে বিমান হামলার সাইরেন ও সতর্কসংকেত বাজানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই দফার হামলাটি আপাতত শেষ হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।