ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

সর্বশেষ হামলায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার ( ৬ মার্চ )স্থানীয় সময় বিকেল ৩টায় তারা একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের ওমেইদ এয়ারবেস ঘাঁটিতে হামলা চালায়। ইসরায়েলের এ ঘাঁটিটি সাফেদ শহরের কাছে অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। অভিযানে তারা ইসরায়েলি সামরিক অবস্থান, গোলান মালভূমি ও লেবানন সীমান্ত সংলগ্ন বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো রকেট ও কামানের গোলা বর্ষণ করে বলে জানায়।
বৈরুতসহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলার পাল্টা জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।