logo

নাগরিকদের তেহরান ছাড়তে বলল ইরান

নাগরিকদের তেহরান ছাড়তে বলল ইরান

চলমান সংঘাতের কারণে নাগরিকদের রাজধানী শহর তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। 

এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাদের সামর্থ্য আছে, সম্ভব হলে তাদের রাজধানী ছেড়ে অন্য কোথাও যেতে বলেছে নিরাপত্তা কাউন্সিল। এ সময় নাগরিকদের যথাসম্ভব শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করে ইরানে হামলা করে। এতে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। এখনও হামলা অব্যাহত রয়েছে। 
যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র একটি বড় হামলা শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি ঘোষণা দেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস করা হবে, পারমাণবিক কর্মসূচি শেষ করা হবে ও সরকারের পরিবর্তন আনা হবে।

এসব হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।