logo

উপসাগরীয় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

উপসাগরীয় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপসাগরীয় অঞ্চলে সংক্ষিপ্ত সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরটি হয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই।

শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক ইরানি হামলার পর সংযুক্ত আরব আমিরাতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্টারমার। খবর আলজাজিরা

বৈঠকে দুই নেতা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে আবার চালু করা এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, যা বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনীতি ও তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। এই সফরের অংশ হিসেবে স্টারমার কাতার, বাহারাইন ও সৌদি আরব সফর করেছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্য সক্রিয় ভূমিকা রাখতে চাইছে।