logo

হরমুজ প্রণালিতে তিন জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে তিন জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে তিন জাহাজে হামলা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিন জাহাজে ক্ষেপণাস্ত্র/রকেট হামলা হয়েছে। এ হামলায় একটি জাহাজে আগুন লেগেছে। তখন ওই জাহাজের বেশিরভাগ নাবিককে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমান থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এ হামলায় জাহাজটিও  ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) পরে জানিয়েছে, হরমুজ প্রণালিতে এক জাহাজে হামলা হয়েছে। আগুন নিভে গেছে এবং পরিবেশগত কোনো প্রভাব পড়েনি। 

দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিমি) উত্তর-পশ্চিমে একটি ক্ষেপণাস্ত্র/ রকেট হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের নাবিকরা নিরাপদে আছেন এবং নৌযানটি নিরাপদ স্থানের দিকে যাত্রা করছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে ক্ষেপণাস্ত্র/ রকেট হামলায় তৃতীয় একটি জাহাজ (একটি বাল্ক ক্যারিয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নৌযানটির নাবিকরা নিরাপদে আছেন।