logo

ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরায়েল

ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ইরানের সঙ্গে অন্তহীন সময়ের জন্য যুদ্ধ চায় না ইসরায়েল। মঙ্গলবার (১০ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

গিডিয়ন সার বলেন, ইসরায়েল সরকার ইরানের সঙ্গে ‘অন্তহীন যুদ্ধ’ চাইছে না। কখন সংঘাতের অবসান হবে সে বিষয়টি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেব। 

জেরুজালেমে সাংবাদিকদের ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন মনে করব যে যুদ্ধ বন্ধ করার সঠিক সময়, তখন আমরা আমাদের আমেরিকান বন্ধুদের সঙ্গে পরামর্শ করব। আমরাও একটি অন্তহীন যুদ্ধ চাইছি না।

তবে যুদ্ধ কখন শেষ হতে পারে সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

অপরদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন। এসব আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তিনজন মারাত্মকভাবে আহত।

এদিকে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে মধ্য ইসরায়েল লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ওই অঞ্চলে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বাস করেন।