logo

চীনে আরোহীসহ নদীতে পড়ল গাড়ি, ৫ জনের মরদেহ উদ্ধার

চীনে আরোহীসহ নদীতে পড়ল গাড়ি, ৫ জনের মরদেহ উদ্ধার

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জিনহুয়া নিউজের খবরে জানানো হয়, স্থানীয় সময় সোমবার রাতে যাত্রীসহ একটি গাড়ি সেতু থেকে পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গাড়ি থেকে ৫ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় প্রশাসন জানায়, সিনখিয়াও টাউশিপের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ৫ আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসন জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা বিস্তারিত জানায়নি তারা।