logo

মহাকাশে বাণিজ্যিক স্যাটেলাইট পাঠাল চীন

মহাকাশে বাণিজ্যিক স্যাটেলাইট পাঠাল চীন
ছবি: সংগৃহীত

মহাকাশে সফলভাবে নতুন একগুচ্ছ বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার (১২ মে) রাতে শানসি প্রদেশের থাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লংমার্চ-৬ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়।

বেইজিং সময় রাত ৭টা ৫৯ মিনিটে উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। এসব স্যাটেলাইট চীনের ‘স্পেসসেইল’ নামে একটি বড় বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করবে।

এই নেটওয়ার্ক মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে তৈরি করা হচ্ছে, যাতে দ্রুত ও উন্নত যোগাযোগ সেবা দেওয়া যায়।

লঞ্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এটি ছিল লংমার্চ রকেট সিরিজের ৬৪২তম মহাকাশ মিশন।

সূত্র: সিএমজি