logo

ইরানের সর্বোচ্চ নেতা যে হবে, তাকেই মেরে ফেলা হবে: ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা যে হবে, তাকেই মেরে ফেলা হবে: ইসরায়েল

ইরান যাকেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেবে, তাকেই মেরে ফেলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি সৃষ্টি করা এবং ইরানি জনগণকে দমন করার উদ্দেশ্যে ইরানের সন্ত্রাসী শাসন যে নেতাকেই নিয়োগ দেবে, তাকেই হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

এর আগে মঙ্গলবার ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর সভা হয়—এমন একটি ভবনে হামলা চালায় ইসরায়েল। এই পরিষদই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। 

গত ২৭ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ও আশপাশের দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান।