আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ বাঘের

ইরান মোহাম্মদ বাঘের যুলঘাদরকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছে। এর মাধ্যমে বাঘের আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও রয়টার্স।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপমন্ত্রী সাইয়েদ মেহেদি তাবাতাবাই মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেন।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান মোহাম্মদ বাঘের যুলঘাদরকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে মনোনীত করেছে। যুলঘাদর গত সপ্তাহে নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন।
যুলঘাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ছিলেন। তিনি ইরানের শাসন কাঠামোতে বেশ কয়েকটি উচ্চ-পদস্থ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০২০ সাল পর্যন্ত আট বছর বিচার বিভাগের কৌশল বিষয়ক উপ-প্রধানের পদও অন্তর্ভুক্ত।
আলজাজিরা জানিয়েছে, যুলঘাদর আইআরজিসি-র জয়েন্ট স্টাফের প্রধান, আইআরজিসি-র উপ-কমান্ডার-ইন-চিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।