logo

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর তেলআবিবজুড়ে একাধিক বিস্ফোরণ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর তেলআবিবজুড়ে একাধিক বিস্ফোরণ

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেলআবিব শহরজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

বুধবার ( ২৫ মার্চ)  এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও জিও নিউজ।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের মধ্যে ইরান ইসরায়েলের দিকে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির রাজধানী তেলআবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আলজাজিরা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছেন।

অপরদিকে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি এবং সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, ইরানের ভূখণ্ড রক্ষায় আমাদের সংকল্প পরীক্ষা করতে আসবেন না।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, পেন্টাগন ওই অঞ্চলে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে পদাতিক বাহিনী এবং একটি কমান্ড এলিমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।