ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার ষড়যন্ত্র করছে: রাশিয়া

ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
রাশিয়ান গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অভিযোগ করেছে, যুক্তরাজ্য এবং ফ্রান্স কিয়েভকে পারমাণবিক বোমা সরবরাহ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস দাবি করেছে, ব্রিটেন ও ফ্রান্স মনে করে যে পারমাণবিক অস্ত্র রাখার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আরও অনুকূল শর্ত আরোপ করতে পারবে।
রাশিয়ান গোয়েন্দা সংস্থা আরও বলেছে, ব্রিটেন ও ফ্রান্স বিশ্বাস করে ইউক্রেনকে একটি 'বিস্ময়কর অস্ত্র' সরবরাহ করা দরকার। কিয়েভ যদি পারমাণবিক বোমা অথবা অন্তত একটি তথাকথিত অপরিশোধিত ইউরেনিয়ামের 'নোংরা' বোমা নিজেদের কাছে রাখে, তবে তারা (রাশিয়ার সঙ্গে) সংঘাত অবসানে আরও অনুকূল শর্ত নিশ্চিত করতে সক্ষম হবে।
রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, জার্মানি এ ধরনের বিপজ্জনক কাজে নিজেদের জড়াতে চাচ্ছে না। এর মাধ্যমে দেশটি বিজ্ঞতার পরিচয় দিয়েছে।