যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আজ চতুর্থ দিন। দুই ক্ষমতাধর দেশের হামলায় এরই মধ্যে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে। এর মধ্যে এলো ভূমিকম্পের খবর। এবার ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
শনিবার ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, মেয়ে ও জামাতাসহ শীর্ষ স্থানীয় প্রায় অর্ধশত নেতা নিহত হয়েছেন। এরপর ইরান ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা শুরু করে। এ পর্যন্ত ইরানে ৫৫৫ জনের বেশি মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।