logo

যুদ্ধের মধ্যে ৫ হাজার স্মার্ট বোমা পাচ্ছে ইসরায়েল

যুদ্ধের মধ্যে ৫ হাজার স্মার্ট বোমা পাচ্ছে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও পাঁচ হাজার স্মার্ট বোমা পাচ্ছে ইসরায়েল। এই বোমা আকাশ থেকে নিক্ষেপযোগ্য। এ জন্য ২৮৯ মিলিয়ন ডলারের একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে উভয় পক্ষ।

মঙ্গলবার (১১ মার্চ) চুক্তির সঙ্গে পরিচিত এমন তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সূত্ররা জানিয়েছেন, এই চুক্তি ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন কর্তৃপক্ষ এই সরবরাহকে ‘পরিচালিত প্রতিরক্ষা সহায়তা’ হিসেবে বর্ণনা করেছে, যা ইসরায়েলের অস্ত্রাগারের আধুনিকীকরণে অবদান রাখবে। চুক্তিটি এমন সময়ে হচ্ছে যখন মধ্যপ্রাচ্য অঞ্চল যুদ্ধে জর্জরিত।