বিজ্ঞাপন নিয়ে বিপাকে ডেটল, বয়কটের মুখে চাইল ক্ষমা

চীনে প্রচারিত একটি বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে ব্রিটিশ স্বাস্থ্যবিধি ব্র্যান্ড ডেটল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপনটির উদ্দেশ্য ছিল ‘বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার’ সমালোচনা করা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নারীদের জন্য আপত্তিকর বলে ব্যাপক সমালোচিত হয়। অনেক ব্যবহাকারী ডেটলের পণ্য বয়কটের ডাকও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত প্রায় পাঁচ মিনিটের একটি বিজ্ঞাপনে দেখা যায়, এক ব্যক্তি তার বর্তমান প্রেমিকাকে সাবেক প্রেমিকার সঙ্গে তুলনা করচেন।

তিনি জানতে পারেন যে, তার সাবেক প্রেমিকার আগে অন্য একজন সঙ্গী ছিল। এরপর তিনি সম্পর্কটিকে ‘সেকেন্ডহ্যান্ড সার্ভিসের’ সঙ্গে তুলনা করেন। পরে তিনি বন্ধুদের বলেন, আমি ‘পরিচ্ছন্ন এবং অস্পর্শিত’ নারীকে খুঁজছি, যার প্রথম যৌনসঙ্গী আমিই হবো।
বিজ্ঞাপনে ওই ব্যক্তি বলেন, আমি হয়তো কুমার নই, কিন্তু আমার ভবিষ্যত স্ত্রীকে কুমারী হতে হবে। ভাগ্রক্রমে এখন আমি এমন একজনকে পেয়েছি, যে কিনা নিষঙ্কলঙ্ক ও অন্য কোনো পুরুষের দ্বারা কলুষিত হয়নি।
বিজ্ঞাপনটি প্রকাশের পর চীনের সামাজিক যোগযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে গত রোববার (২১ জুন) ডেটল বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়। ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান রেকিটের মালিকানাধীন ব্র্যান্ডটির পণ্য বর্জনেরও ডাক জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ওয়েইবোতে এ বিষয়ক পোস্টগুলো ৮ কোটির বেশি বার দেখা হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আর কখনো ডেটল ব্যবহার করব না।’
ক্ষমা চেয়ে দেওয়া এক বিবৃবিতে ডেটল জানায়, প্রচারণাটির উদ্দেশ্য ছিল লিঙ্গবৈষম্যমূলক মানসিকতাকে চ্যালেঞ্জ করা। সম্পর্ক ও জীবনধারা সম্পর্কে ইতিবাচক এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি তুলে ধরা। তবে অনলাইনে ছড়িয়ে পড়া সম্পাদিত ভিডিও ক্লিপের কারণে মূল বার্তাটি বিকৃত হয়েছে।
ডেটল আরও জানায়, বিজ্ঞাপনটি একটি তৃতীয় পক্ষের সংস্থা তৈরি করলেও এর বিষয়বস্তু তৈরি ও পর্যালোচনার ক্ষেত্রে যে কোনো ত্রুটির দায় তারা গ্রহণ করছে।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা বিশ্বাস করি প্রকৃত সুরক্ষা শুধু স্বাস্থ্যবিধিতে নয়, বরং প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা ও সমান আচরণের অধিকার নিশ্চিত করার মধ্যেও নিহিত।






