logo

লারিজানি ও সোলেইমানির জানাজা আজ 

লারিজানি ও সোলেইমানির জানাজা আজ 

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আধাসামরিক বাহিনীর বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানির জানাজা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি বিমান হামলায় লারিজানি ও সোলেইমানি দুজনই নিহত হয়েছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) লারিজানি ও সোলেইমানির মৃত্যু নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার বার্তা সংস্থা মেহর ও তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।

আইআরজিসি বিবৃতিতে জানায়, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর আলি লারিজানি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।

লারিজানি ইরানের পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব। একসময় তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায়ও নেতৃত্ব দিয়েছেন। গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আল-কুদস দিবসের র‍্যালিতে প্রকাশ্যে উপস্থিত ছিলেন।

আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোলেইমানি আমেরিকান-জায়োনিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন। এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড মার্কিন সন্ত্রাসী বাহিনী, জায়নবাদী শাসন এবং তাদের ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে বাসিজ যোদ্ধারা প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না।