logo

এবার ইরান যুদ্ধে ২৫০০ মার্কিন স্থলসেনা পাঠালেন ট্রাম্প

এবার ইরান যুদ্ধে ২৫০০ মার্কিন স্থলসেনা পাঠালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার নতুন মাত্রা যোগ করল যুক্তরাষ্ট্র। যুদ্ধের দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বড় আকারের স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনার একটি বিশেষ ইউনিট এখন মধ্যপ্রাচ্যের পথে।

শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা  ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন। তারা ‘ইউএসএস ত্রিপোলি’ নামক একটি উভচর আক্রমণকারী জাহাজে করে রওনা হয়েছেন। 

এই ইউনিটট কেবল সমুদ্রপথে নয়, বরং সরাসরি ইরানি ভূখণ্ডে প্রবেশ করে যুদ্ধ পরিচালনা বা কৌশলগত এলাকা দখলের সক্ষমতা রাখে। যদিও মার্কিন প্রশাসন সরাসরি ‘আক্রমণ’ শব্দটি ব্যবহার করেনি, তবে এই মোতায়েনকে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধে স্থলপথের যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

ওয়াশিংটনের এই পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দ্রুত শেষ করতে চাইছে না। বরং ধীরগতিতে তাদের সামরিক শক্তি বাড়িয়ে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে।