বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। তবে দাম কমলেও চলতি মাসে সামগ্রিকভাবে অপরিশোধিত তেলের দর প্রায় এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ বৃদ্ধির ধারায় রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতে জ্বালানি তেলের চালান ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শনিবার (৩০ জুলাই) রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২ ডলারে।
শুক্রবার (৩১ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক লেনদেনে দরপতন হলেও মাসজুড়ে দাম বৃদ্ধির ধারা বজায় ছিল। হিসাব অনুযায়ী, পুরো মাসের ভিত্তিতে আন্তর্জাতিক উভয় ক্যাটাগরির তেলের চুক্তিতে প্রায় ২০ শতাংশ মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
.png)






