এশিয়ার বাজারে কমেছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং লোহিত সাগর ও পারস্য উপসাগরে জ্বালানি সরবরাহে হুমকির মধ্যে গত কয়েক দিনে বিশ্ববাজারে তেলের দাম টানা বৃদ্ধি পেয়েছে। এরমধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৬ মার্চ) এশীয় অঞ্চলের লেনদেনের শুরুতেই তেলের দাম দুই শতাংশের বেশি কমেছে।
বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিনের শুরুতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটি) ক্রুড অয়েলের দাম দুই দশমিক নয় শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৩২ মার্কিন ডলারে নেমেছে। যদিও এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছিল, যেখানে এক দিনেই দাম আট দশমিক পাঁচ শতাংশ লাফিয়ে ৮১ দশমিক এক ডলারে পৌঁছেছিল।
জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও শুক্রবার নেতিবাচক প্রভাব দেখা গেছে। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জাপানের প্রধান সূচক নিক্কেই শূন্য দশমিক শতাংশ হ্রাস পেয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক সূচক কোস্পি এক দশমিক দুই শতাংশ পতন নিয়ে লেনদেন করছে।