logo

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। মার্কিন সেনারা আরও জানিয়েছে, এ হামলার পরও এক ব্যক্তি বেঁচে গেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তত্ত্বাবধানকারী যুক্তরাষ্ট্রের দক্ষিণ সেনা কমান্ড জানিয়েছে, একটি জাহাজের বিরুদ্ধে মারাত্মক হামলা চালানো হয়েছে। এ নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও জানিয়েছে, এ হামলায় দুই মাদক কারবারি নিহত হয়েছেন এবং একজন বেঁচে গেছেন। এ সংঘাতের পর মার্কিন সেনাবাহিনী দেশটির কোস্টগার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে বলেছে। 

গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় দুজন নিহত হওয়ার দায় স্বীকার করেছে আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে এ অঞ্চলে আমেরিকা তিনটি জাহাজে হামলা করেছে।

গণমাধ্যম ও পর্যবেক্ষকরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান মহাসাগরে ৩৯টি জাহাজের ওপর প্রায় ৩৭টি আক্রমণ চালিয়েছে। এর মধ্যে সোমবারের সর্বশেষ হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত।