নাতাঞ্জে হামলার ‘সত্যতা’ পায়নি জাতিসংঘ

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট ও ইসরায়েলের যৌথ হামলার ইরানি দাবির ‘সত্যতা’ পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) রোববার (২ মার্চ) এ দাবি করেছে।
আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘ইরানের বৃহত্তম পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে হামলা কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে কিছু একটা ঘটেছে, এটা সত্য। কিন্তু গত বছরের জুনে হামলার মতো কোনো নমুনা মেলেনি।’
এর আগে, জাতিসংঘে নিযুক্ত নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি ৩৫-জাতির বোর্ড অব গভর্নরদের বৈঠকে জানান, তার দেশের এসফাহন প্রদেশে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রোববার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তিনি দাবি, ‘তারা শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে।
রয়টার্সের প্রতিবেদক কোন কোন স্থাপনায় আঘাত করা হয়েছে জানতে চাইলে রেজা নাজাফি বলেন, ‘নাতাঞ্জ’।
এর আগে ২০২৫ সালের জুনে নাতাঞ্জসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান। সেসময় স্থাপনাগুলোর অবকাঠামো ‘ব্যাপক’ ক্ষতিগ্রস্ত হলেও ওয়াশিংটনের দাবি ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে।
তবে বিপুল ইউরেনিয়াম হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও বিশ্লেষকদের দাবি।