logo

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে উড্ডয়নের পরই ভেঙে পড়ল বিমান

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে উড্ডয়নের পরই ভেঙে পড়ল বিমান

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারকে নিয়ে উড্ডয়নের পরই ভেঙে পড়ল বিমান। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যেসব ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বারামতিতে অজিত পাওয়ারের একটি জনসভা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতেই তিনি মুম্বাই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বিমানটি বারামতিতে নামার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ এখনো চলছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এই মুহূর্তে হতাহতের সংখ্যা বা অজিত পাওয়ারের শারীরিক অবস্থার বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রশাসনের তরফে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, এটি ছিল একটি প্রাইভেট জেট। বিমানটিতে ছিলেন অজিত পাওয়ারসহ মোট ছয়জন।