logo
Advertisement

রিপাবলিক বাংলা থেকে পদত্যাগ করলেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন

এশিয়া পোস্ট ডেস্ক
রিপাবলিক বাংলা থেকে পদত্যাগ করলেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

বুধবার (৫ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য জানান। তবে কী কারণে পদত্যাগ করেছেন, এর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।

পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।’

‘কেন বা কী কারণে—সেটি বলার দিন আজ নয়। আজ শুধু এই ঘোষণাটুকুই করছি। টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন পথচলা শুরু হবে, সময়ই তা বলবে।’

পরে বিস্তারিত জানাবেন জানিয়ে ময়ূখ বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।’

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর খবর ও টক শোতে বাংলাদেশ ও বাংলাদেশ-ভারতের সম্পর্ক-রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে ময়ূখ রঞ্জন ঘোষ ব্যাপক আলোচনায় ও সমালোচনার মুখে পড়েন।

বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সার্বভৌমত্ব নিয়ে তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।