logo
Advertisement

ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি আয়ারল্যান্ডের

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি আয়ারল্যান্ডের
ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আয়ারল্যান্ড। দেশটির বিচারমন্ত্রী জিম ও’ ক্যালাগান এই নিষেধাজ্ঞা জারি করছেন বলে জানিছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। শুক্রবার (৫ জুন) এ সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক অবস্থান এবং নিজ ভূমি থেকে তাদের সরিয়ে দেওয়ার নীতির প্রতি সমর্থনের অভিযোগে দুই মন্ত্রীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

শুক্রবার মন্টেনিগ্রোতে অনুষ্ঠিত ‘ইইউ-ওয়েস্টার্ন বলকানস’ শীর্ষ সম্মেলনে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ইসরায়েলি এই দুই মন্ত্রীর কর্মকাণ্ড এবং বক্তব্য ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি নির্মূল করার ইচ্ছারই বহিঃপ্রকাশ।

এর আগে গাজাগামী ত্রাণবাহী নৌ বহর (ফ্লটিলা) থেকে ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া অধিকারকর্মীদের উপহাস করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বেন-গভির। এর জের ধরে গত মাসে ফ্রান্স তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। বেন-গভিরের এই কর্মকাণ্ডের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাসহ বিভিন্ন দেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই আচরণের সমালোচনা করে বলেছিলেন, এটি ‘ইসরায়েলের মূল্যবোধের পরিপন্থী’।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গত বছর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ড এই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় তাদের যুক্তরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি কোনো মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা সেটিই ছিল প্রথম।

তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সে সময় বলেছিলেন, অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং নিরাপত্তা মন্ত্রী বেন-গভির চরম সহিংসতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়ে উস্কানি দিয়েছেন।