‘ইরান যুদ্ধে একমাত্র রাশিয়াই জয়ী’

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা বলেছেন, ইরান যুদ্ধে একমাত্র রাশিয়াই জয়ী। মঙ্গলবার (১০ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
কোস্টা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত শুধু রাশিয়াই লাভবান হয়েছে। কারণ, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে। এর ফলে রাশিয়া আগের চেয়েও বেশি অর্থ পাচ্ছে। এসব অর্থ-সম্পদ রুশ সরকার তাদের ইউক্রেন যুদ্ধে ব্যয় করছে।
তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য যে সামরিক সহায়তা করা হতো, তা এখন অন্যত্র পাঠানো হচ্ছে। এর ফলে একমাত্র রুশ সরকারই লাভবান হচ্ছে।
কোস্টা বলেন, ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে (পরাশক্তিদের) মনোযোগ হ্রাস পাচ্ছে। এ কারণে রাশিয়াই বেশি লাভবান হচ্ছে।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা রক্ষা করার জন্য ইইউর প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু, ইউরোপীয় ইউনিয়নের এসব নিয়মশৃঙ্খলা এখন যুক্তরাষ্ট্রের মাধ্যমে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
কোস্টা আরও বলেন,আমাদের আরও (যুদ্ধের) উত্তেজনা থেকে দূরে থাকতে হবে। এ যুদ্ধের কারণে এখন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও তার বাইরের দেশগুলো হুমকির মধ্যে আছে।