ইরানে ইন্টারনেট বন্ধ

ইরানে বর্তমানে প্রায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। খবর আলজাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আপডেটে সংস্থাটি জানায়, তাদের সংগৃহীত নেটওয়ার্ক তথ্য অনুযায়ী ইরানে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে মাত্র ৪ শতাংশে। অর্থাৎ দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
নেটব্লকস আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটির মতে, গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতিও তার সঙ্গে মিল রয়েছে।
ইন্টারনেট বন্ধ থাকলে সাধারণ মানুষ যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যায় পড়েন। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং ও গণমাধ্যম কার্যক্রমও ব্যাহত হয়।