logo

২০২৬ সালে মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা

২০২৬ সালে মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বরকতময় মাস রমজান। বছর ঘুরে ফের দরজায় কড়া নাড়ছে সংযমের মাস। চলতি বছরের ফেব্রুয়ারির ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে শুরু হতে পারে পবিত্র রমজান। ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপন হতে পারে। তবে এসবই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের রোজা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে মোটামুটি স্বস্তিদায়ক সময় ধরে থাকবে, কারণ রমজান শীত ও বসন্তের মধ্যে আসায়-দিনের আলোর সময়কাল তুলনামূলক কম হবে।

 

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট থাকতে পারে। আর রমজানের শেষদিকে এটি ধীরে ধীরে প্রায় ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছবে। এই সময় প্রযোজ্য হবে উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে। তবে বিভিন্ন শহরে সময়ের সামান্য তারতম্য হতে পারে।

যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্কে রোজার সময় প্রায় সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টার মধ্যে হতে পারে, যা গত কয়েক বছরের দীর্ঘ। তবে গ্রীষ্মকালে পড়া রোজার তুলনায় অনেকটাই সহনীয় হবে।

বিশেষজ্ঞরা বলেন, রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন প্রায় ১-২ মিনিট করে রোজার সময় বাড়বে, ফলে মাসের শেষ দিকে দিন আরও দীর্ঘ হবে। ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের জন্য দেশভেদে সামান্য ফারাক থাকতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মোটামুটি ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে রোজা রাখতে হবে- যা গত কয়েক বছরের দীর্ঘ, গরমে পড়া রোজার তুলনায় খুবই সহনীয় সময় মনে করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।