logo

যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালালে 'চূড়ান্ত' জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালালে 'চূড়ান্ত' জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালালে ‘চূড়ান্ত’ জবাব দেবে ইরান। জাতিসংঘে দেশটির স্থায়ী মিশন এ হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান যে কোনো সামরিক আগ্রাসনের পাল্টা জবাব দেবে। শত্রপক্ষ তাদের যতটুকু ক্ষতি করবে, ইরানিরাও তাদের ততটুকু ক্ষতি করবে। এ যুদ্ধের দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা চিঠিতে ইরান বলেছে, ইরান বারবার সর্বোচ্চ স্তরে বলেছে যে, তারা উত্তেজনা বা যুদ্ধ চায় না। তারা কোনো যুদ্ধের সূচনাও করবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, যদি ইরান সামরিক আগ্রাসনের শিকার হয়, তাহলে দেশটি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষায় কার্যকর ব্যবস্থা নিবে এবং পাল্টা হামলা করবে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও জানিয়েছে, ইরানের প্রতিরক্ষামূলক পাল্টা হামলায় এই অঞ্চলে শত্রু বাহিনীর সমস্ত ঘাঁটি, সুযোগ-সুবিধা এবং সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ থাকবে।