logo

চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে শিশুর মৃত্যু

চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে শিশুর মৃত্যু
মুকুন্দ ময়ূর। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে চিপসের প্যাকেটের ভেতরে থাকা ছোট প্লাস্টিকের খেলনা বল গিলতে গিয়ে মুকুন্দ ময়ূর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাজ্যের মাইসুরু জেলায় এ ঘটনা ঘটে।

আনন্দবাজার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকান থেকে চিপসের প্যাকেট কিনে শিশুর হাতে দেওয়া হয়। প্যাকেটের ভেতরে ছিল প্লাস্টিকের বল। সেটিকে চিপস ভেবে মুখে পুড়ে দেয় শিশু। এরপর সেটি গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

কিছুক্ষণ পরই শ্বাস নেওয়ার জন্য শিশুর ছটফটানি বাড়ির এক সদস্যের নজরে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হুনসুর থানায় মামলা করা হয়েছে। পুলিশ এর তদন্ত করছে।

এর আগে গত মার্চে একই জেলার হুনসুর এলাকায় পূজার জন্য রাখা শুকনো জবা ফুল গলায় আটকে চিন্ময় গৌড়া নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।