logo

মার্কিন-ইসরায়েলের হামলায় ৬ বছরের শিশুসহ একই পরিবারের নিহত ৫

মার্কিন-ইসরায়েলের হামলায় ৬ বছরের শিশুসহ একই পরিবারের নিহত ৫

পশ্চিম ইরানের ইলাম প্রদেশের ইভান শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হামলায় ছয় বছরের শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে এতে বলা হয়, মার্কিন-ইসরায়েল হামলায় ইভান শহরের একটি আবাসিক ভবনে বসবাস করা একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছরের একটি শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা এখনও হামলার ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত চলমান যুদ্ধে প্রায় দুই হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন ডলারের।