logo

সুইডেনে এক দশকের মধ্যে সর্বনিম্ন হত্যাকাণ্ডের রেকর্ড

সুইডেনে এক দশকের মধ্যে সর্বনিম্ন হত্যাকাণ্ডের রেকর্ড

সুইডেনে গত ২০ বছর ধরে চলা গ্যাং সহিংসতা দমনে পুলিশের নতুন পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল মিলতে শুরু করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে হত্যাকাণ্ড ও অনিচ্ছাকৃত মৃত্যুর হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার (৩১ মার্চ) সুইডিশ ন্যাশনাল কাউন্সিল ফর ক্রাইম প্রিভেনশন প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, গত বছর দেশটিতে মোট ৮৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯২ জন।

২০২০ সালে সুইডেনে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল সর্বোচ্চ ১২৪ জন, যার তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক ভালো, বলছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধী চক্রের নেটওয়ার্ক ভাঙতে পুলিশের কঠোর অবস্থান এবং নতুন কৌশলের প্রয়োগই এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ।