বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং সংকট আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ উচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা আমেরিকানদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সেমাবর (২০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে যেসব আমেরিকান নাগরিক অবস্থান করছেন, তাদের অত্যন্ত সতর্ক ও সদা সজাগ থাকতে হবে। হঠাৎ ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া কিংবা যেকোনো ধরনের ভ্রমণ সংক্রান্ত বিঘ্ন ঘটে যাওয়ার জন্য তাদের আগে থেকেই প্রস্তুত থাকার তাগিদ দেওয়া হয়েছে।
একই সঙ্গে যেসব আমেরিকান মধ্যপ্রাচ্যের বাইরে আছেন, তাদের এই অঞ্চলে আসা কিংবা মধ্যপ্রাচ্যকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে যাতায়াতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর সতর্কবার্তা দিয়েছে যে, ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র বা রাজনৈতিক গোষ্ঠী যেকোনো সময় বিদেশের মাটিতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন বা অফিস কিংবা সাধারণ আমেরিকানদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।
.png)






