ইরান থেকে আবারও তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ইরান থেকে আবারও তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এরপরই পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি সরকার।
সোমবার (৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও এএফপি।
পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। এটি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল।
এ বিষয়ে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের সময় প্রতিহত করা হয়েছে। এখন নিজ ভূখণ্ড রক্ষার্থে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে । এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্তহীনতায় ভুগবে না।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুরস্ক সুপ্রতিবেশী সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টিকে অনেক গুরুত্ব দেয়। তবে আমাদের দেশের ভূখণ্ড এবং আকাশসীমায় বিদ্যমান যে কোনো হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সপ্তাহে তুরস্ক ইরানের বিরুদ্ধে তার ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছিল। তবে ইরানের সেনাবাহিনী এ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করেছে।