Advertisement

ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু: সেন্টকম

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানে নতুন দফায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু: সেন্টকম
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বুশেহরে ধোঁয় ঋড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের তৈরি করা নিরাপত্তা হুমকি নস্যাৎ করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।

মার্কিন সামরিক কমান্ড সেনটকম নিশ্চিত করেছে, স্থানীয় সময় বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে এ হামলা শুরু করা হয়। সিংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এদিকে এই অভিযানের অংশ হিসেবে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির তাসনিম নিউজ এজেন্সিকে বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফরি জানান, মার্কিন হামলায় শহরটিতে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। উদ্ধার ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে ইরান থেকে ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে সীমান্তজুড়ে উচ্চ সতর্কতাবস্থানে রয়েছে প্রতিবেশী কুয়েত। দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশসীমা সুরক্ষায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। আকাশে যেসব বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত ড্রোনগুলো প্রতিহত করার শব্দ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে কর্তৃপক্ষ ঘোষিত নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে কুয়েত সামরিক বাহিনী।