logo

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হলে হামলার হুঁশিয়ারি হুতিদের 

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হলে হামলার হুঁশিয়ারি হুতিদের 

ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হলে জায়নবাদীদের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে। এ সময় তারা ইসরায়েলি সেনাদের বিভিন্ন সেনা স্থাপনায় হামলার হুমকি দেন।

রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফি এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় তাদের বাহিনী এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আল-আতিফি বলেন, ইহুদিবাদী ও আমেরিকান শত্রুদের সঙ্গে চলমান সংঘাতের এই পর্যায়টি প্রতিরোধ ফ্রন্টগুলোর ঐক্যকে প্রতিফলিত করেছে। এটি শত্রুপক্ষের বিরুদ্ধে জিহাদ ও প্রতিরোধ অক্ষের সামরিক অভিযানের কার্যকারিতাও প্রমাণ করেছে।

গত মার্চের শেষের দিকে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর মাধ্যমে হুতিরা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ হামলার ঘটনা এই অঞ্চলে যুদ্ধের একটি নতুন ফ্রন্ট উন্মোচন করেছে।

হুতি মিলিশিয়ারা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জায়নবাদীদের বিরুদ্ধে তারা তাদের হামলা অব্যাহত রাখবে। তারা তাদের অস্ত্রভান্ডার ব্যবহার করে সংবেদনশীল সামরিক স্থাপনায় আঘাত হানার পাশাপাশি লোহিত সাগরে সামুদ্রিক চলাচলের ওপর হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন।