ফের ট্রাম্পের হুমকি, প্রতিবাদে আলোচনার টেবিল ছাড়ল ইরান

এশিয়া পোস্ট ডেস্ক
ফের ট্রাম্পের হুমকি, প্রতিবাদে আলোচনার টেবিল ছাড়ল ইরান
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন চুক্তি-পরবর্তী শান্তি অবস্থা স্থিতিশীল করার পদক্ষেপ নির্ধারণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিল ইরান। তবে আলোচনা চলাকালে নতুন করে উত্তেজনা তুঙ্গে ওঠে।

Advertisement

কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলাকালে দেশটিতে পুনরায় হামলার হুমকি দিয়েছেন। আর এতেই ক্ষেপেছেন ইরানি আলোচকরা।

ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন আলোচক দলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়ার এক পর্যায়ে আলোচনার টেবিল ছেড়ে উঠে গেছেন ইরানি প্রতিনিধিদল।

রোববার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যেই লেবাননে নতুন সংঘাতের আশঙ্কা ও কূটনৈতিক সমাধানের প্রক্রিয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের হুমকির কারণে আলোচনা বাধাগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পুনরায় ইরানের হামলার হুমকির প্রতিবাদে সুইজারল্যান্ডে আলোচনার টেবিল ত্যাগ করেছে তেহরানের প্রতিনিধিদল। এমনকি তারা হামলার হুমকির ‘উপযুক্ত’ জবাব দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বলে একটি সূত্র জানিয়েছে।

তবে অন্য এক কূটনীতিক দাবি করেছেন, ইরান পুরোপুরি আলোচনা থেকে সরে যায়নি, বরং পরিস্থিতি অনুযায়ী সাময়িকভাবে বৈঠক বন্ধ হয়েছে। মূলত, হুমকি-ধমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে শান্তি আলোচনা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।