logo

তেলের দাম বাড়ায় লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

তেলের দাম বাড়ায় লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে। তবে তার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার চেষ্টা থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে ধ্বংসের ঝুঁকি থেকে রক্ষা করা। 

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। তাই তেলের দাম বাড়লে আমরা অর্থনৈতিকভাবে উপকৃত হই। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার চেষ্টা থেকে বিরত রাখা এবং বিশ্বকে ধ্বংসের ঝুঁকি থেকে রক্ষা করা। আমি কখনোই তা হতে দেব না।’

এদিকে, বিপুল পরিমাণ জরুরি তেল সরবরাহ বাজারে বিনিয়োগকারীদের আতঙ্ক কমাতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ইরানের স্টক ফিউচারের দাম কমেছে এবং তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে গেছে। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে ইরান এখনও মার্কিন মিত্র দেশ ও ট্যাঙ্কারগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।