যুদ্ধ শুরুর পর ৩৩৬৯ ইসরায়েলি আহত

যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় ৩ হাজার ৩৬৯ ইসরায়েলি আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১৪২ জন।
সোমবার (১৬ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ খবর জানিয়েছে কাতারভিত্তিত সংবাদমাধ্যম আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩ হাজার ৩৬৯ জন আহত হয়েছেন। এর মধ্যে বেসামরিক ও সামরিক রয়েছে।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা উল্লেখ করেনি। যদিও এর আগে তেল আবিব জানিয়েছিল যে, ইরানের হামলায় ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে ইরান। ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে।