logo

মাইক্রোসফটের কার্যালয়ে হামলার দাবি ইরানের

মাইক্রোসফটের কার্যালয়ে হামলার দাবি ইরানের

ইসরায়েলের বিয়ারশেবা (বির আস-সাব) শহরে ১১তম দফার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি-এর এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ শিল্পকেন্দ্র (কমিউনিকেশন ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স) সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে একটি ভবনের ছবি প্রকাশ করে সংবাদমাধ্যমটি দাবি করে, বিয়ারশেবা শহরের ওই নির্দিষ্ট ভবনটিতেই হামলা চালানো হয়েছে। ওই ভবনে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটসহ বিশ্বের বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে।

সূত্র: আল জাজিরা