logo

বাহরাইনে বাজানো হয়েছে সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

বাহরাইনে বাজানো হয়েছে সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

বাহরাইনে সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে।

একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সাইরেন বাজানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে জানিয়েছে আলজাজিরার এক প্রতিবেদন।