সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাবাহিনী থেকে প্রায় ১ হাজার সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনজন আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে গণমাধ্যমটি তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে পারেনি।
গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইরাক ও জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ সিরিয়ায় অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে।
ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের বিরুদ্ধে বিশ্বব্যাপী জোটের অভিযানের জন্য এ ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছিল। এ ঘাঁটিটি ২০১৭ সালে গুরুতর ক্ষতি সহ্য করার আগ পর্যন্ত সিরিয়া ও ইরাকের বড় এলাকা নিয়ন্ত্রণ করেছিল।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত সপ্তাহে সেনাদের ‘সুশৃঙ্খল প্রস্থান’ একটি ইচ্ছাকৃত এবং শর্তভিত্তিক পরিবর্তনের অংশ।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সিরিয়া থেকে মার্কিন সেনাদের বৃহত্তর প্রত্যাহার আগামী দুই মাসের মধ্যে ঘটবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কমপক্ষে জানুয়ারি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা ভাবছে।