logo

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে কোন দেশে কত হতাহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে কোন দেশে কত হতাহত

ইরানে চলমান যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মকর্তা। এরপর প্রতিশোধমূলক উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে পাল্টা চালায় ইরান। এ ছাড়া লেবাননসহ আরো কয়েকটি দেশে অব্যাহত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা।

মঙ্গলবার (২৪ মার্চ) আলজাজিরায় প্রতিবেদনে বলা হয়, ইরানে তিন সপ্তাহের বেশি সময় ধরে চালানো হামলায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

লেবাননে ১ হাজার ১ জন নিহত এবং ২ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন।

ইরাকে ৬১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকডজন মানুষ।

ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে অন্তত ১৩ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিন ও সিরিয়ায় ৪ জন করে নিহত হয়েছেন। কুয়েতে ৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। বাহরাইনে ২ জন নিহত, আহত কয়েক ডজন।

সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৮ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছেন। ওমানে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সৌদি আরবে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জর্ডান ও কাতারে যথাক্রমে ২৮ এবং ১৬ জন আহত হয়েছেন।