logo

আর আগ্রাসন চললে প্রত্যাশার বাইরে জবাব দেওয়া হবে: আইআইজিসি

আর আগ্রাসন চললে প্রত্যাশার বাইরে জবাব দেওয়া হবে: আইআইজিসি

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি আর কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে প্রত্যাশার বাইরে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই দুর্বলতার লক্ষণ নয়।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, এই ধৈর্য যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যুদ্ধবাজ এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) যদি কোনো ভুল হিসাব করে নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে সেটিই তাদের বিরুদ্ধে ‘নরকসম ঝড়ের’ সূচনা হতে পারে।

এদিকে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা করতে যাওয়ার পর আকস্মিক তেহরানে ফিরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশে ফোরার এক দিন পর আবারও রোববার রাতে ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে আরাঘচির। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আপাতত স্থগিতই থাকছে।