logo

হরমুজ প্রণালি চালু রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

হরমুজ প্রণালি চালু রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

হরমুজ প্রণালি চালু রাখার জন্য অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশ্বাস পেয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করে, তাহলে অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। তবে কোন কোন দেশ তাকে এই আশ্বাস দিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

শনিবার (১৪ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে ট্রাম্প। 

পোস্টে তিনি লেখেন, ‘বিশেষ করে যেসব দেশ এই প্রণালী বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে, তারা হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ পাঠাবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনসহ আরও কয়েকটি দেশ এই অঞ্চলে জাহাজ পাঠাতে পারে। যুক্তরাষ্ট্র এ সময় উপকূল থেকে হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে সমুদ্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।

তবে কোন কোন দেশ ইতোমধ্যে জাহাজ পাঠাতে রাজি হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স