ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনে টানা চার বছর ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের খারকিভ অঞ্চলের দুটি গ্রাম দখলের নেওয়ার দাবি করেছে মস্কো। তাদের সামরিক বাহিনী ওই অঞ্চলের বোরোভা ও কুতকিভকা গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
শনিবার (১৬ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে যে, তাদের সামরিক বাহিনী খারকিভ অঞ্চলের বোরোভা ও কুতকিভকা গ্রাম নিজেদের দখলে নিয়েছে। এ ছাড়াও শুক্রবার খারকিভের চাইকিভকা গ্রাম ও জাপোরিঝিয়া অঞ্চলের চারিভনে দখলে নেওয়ার দাবি করা হয়েছে।
মস্কোর এই দাবির পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। সংঘাত অব্যাহত থাকায় এসব এলাকায় দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে চলমান সংঘাত ‘শেষের দিকে’। রাশিয়ার বার্ষিক বিজয় দিবসে দেওয়া ভাষণে ইউক্রেন যুদ্ধকে ন্যায়সংগত বলে আখ্যা দেন তিনি।
যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় মোট ৫৮ হাজার ৯৩০ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় (ওএইচসিএইিআর)।
তাদের আহত হয়েছেন ৪৩ হাজার ৩৫২ জন। বেসামরিক নিহতের সংখ্যাখা ১৩ হাজার ৮৮৩ জন। ২০২২ সালের মার্চ মাসে সর্বোচ্চ ৩ হাজার ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
