logo

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ১০ মিনিট আগে পরিবারকে পাঠানো চিঠিতে কী লিখেছেন টমাস

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ১০ মিনিট আগে পরিবারকে পাঠানো চিঠিতে কী লিখেছেন টমাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোটের হিলটনে বন্দুক হামলাকারী কোল টমাস অ্যালেনকে (৩১) তৎক্ষণাৎ আটক করেছে নিরাপত্তা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলার প্রায় ১০ মিনিট আগে পরিবারের সদস্যদের কাছে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছিলেন টমাস অ্যালেন।

রোববার (২৬ এপ্রিল) সেই চিঠি হাতে পেয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। সংবাদমাধ্যমটি জানায়, প্রায় ১ হাজার ৫২ শব্দের ওই লেখায় তিনি নিজের হামলার পরিকল্পনা ও কিছু ‘নিয়ম’ লিখে দেন। সেখানে তিনি প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করাকে নিজের কর্তব্য বলেও উল্লেখ করেন।

টমাস অ্যালেন চিঠিতে লেখেন, হ্যালো, আজ আমি হয়তো অনেককে অবাক করে দিয়েছি। যাদের বিশ্বাসের ভঙ্গ করেছি, তাদের সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার বাবা-মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি উল্লেখ না করেই বলেছিলাম যে আমার একটি সাক্ষাৎকার ছিল, সেটি ‘মোস্ট ওয়ান্টেডের’ জন্য।

নিজের সহকর্মী ও শিক্ষার্থীদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন তিনি। টমাস অ্যালেন লেখেন, আমার পাশে ভ্রমণকারী সকল ব্যক্তি, আমার মালপত্র বহনকারী সকল কর্মী ও হোটেলের অন্য সকল নিরীহ ব্যক্তি, যাদেরকে শুধু কাছে থাকার কারণে আমি বিপদে ফেলেছি, তাদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, এবার আসি আমি এই সবকিছু কেন করেছি সেই প্রসঙ্গে—আমি যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। আমার প্রতিনিধিরা যা করেন, তা আমার ওপরই প্রতিফলিত হয়। এবং আমি আর এমন একজন মানুষের কারণে নিজের হাত নোংরা করতে চাই না, যে শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতক। সত্যি বলতে কি, আমি অনেক আগে থেকেই ইচ্ছুক ছিলাম না, কিন্তু এ ব্যাপারে কিছু করার এটাই আমার প্রথম এবং সত্যিকারের সুযোগ।

টমাস অ্যালেন আরও বলেন, এই আলোচনা করার পাশাপাশি, আমি আমার প্রত্যাশিত ‘যুদ্ধবিধিগুলোও’ বলে দেব (সম্ভবত খুব বাজেভাবে, কিন্তু আমি তো আর সামরিক বাহিনীর লোক নই, তাই কিছু করার নেই)। প্রশাসনিক কর্মকর্তারা (এফবিআই প্রধান কাশ প্যাটেল বাদে) লক্ষ্যবস্তু, যাদের পদমর্যাদা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়েছে।

সিক্রেট সার্ভিস: শুধুমাত্র প্রয়োজনেই তাদের লক্ষ্যবস্তু বানানো হয় এবং সম্ভব হলে প্রাণঘাতী নয় এমনভাবে অক্ষম করা হয় (অর্থাৎ, আমি আশা করি তারা বডি আর্মার পরে আছে, কারণ যারা পরে না, শটগানের মাঝখানে গুলি করলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়)।

হোটেল নিরাপত্তাকর্মী: যথাসম্ভব লক্ষ্যবস্তু নয় (অর্থাৎ, যদি না তারা আমাকে গুলি করে)। ক্যাপিটল পুলিশ, ন্যাশনাল গার্ডকে হোটেল নিরাপত্তার মতোই তার লক্ষ্যবস্তু নয়। এ ছাড়া অতিথিরা ‘মোটেও লক্ষ্যবস্তু নয়’ নয় বলে চিঠিতে উল্লেখ করেছেন এই মার্কিন নাগরিক। তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা কমাতে আমি স্লাগের পরিবর্তে বাকশট ব্যবহার করব (কারণ এটি দেয়াল ভেদ করতে কম সক্ষম)।

টমাস অ্যালেন চিঠিতে লেখেন, যদি একান্তই প্রয়োজন হতো, তাহলে আমি লক্ষ্যবস্তুদের কাছে পৌঁছানোর জন্য এখানকার প্রায় সবার কাছেই যেতাম (এই যুক্তিতে যে, বেশিরভাগ মানুষই একজন শিশুকামী, ধর্ষক এবং বিশ্বাসঘাতকের বক্তৃতা শুনতে ‘স্বেচ্ছায়’ এসেছে এবং সেই কারণে তারাও এই অপরাধে জড়িত), কিন্তু আমি সত্যিই আশা করি পরিস্থিতি অতটা গড়াবে না।

চিঠির নিচে তিনি ধর্মীয় ও সাম্প্রদায়িক কিছু বিষয় তুলে আপত্তি খণ্ডন ও যুক্তি উল্লেখ করেছেন। তার প্রথম আপত্তি হলো একজন খ্রিস্টান হিসেবে আপনার উচিত অন্য গালটি পেতে দেওয়া। আপত্তি খণ্ডন করে টমাস অ্যালেন বলেন, অন্য গাল পেতে দেওয়ার নীতি তখনই প্রযোজ্য, যখন আপনি নিজে নির্যাতিত হন। আমি সেই ব্যক্তি নই যাকে আটক কেন্দ্রে ‘ধর্ষণ’ করা হয়েছে। আমি সেই আসামি নই, যাকে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি বোমা হামলায় নিহত কোনো স্কুলছাত্র নই, বা অনাহারে থাকা কোনো শিশু নই, বা এই প্রশাসনের অসংখ্য অপরাধীদের দ্বারা নির্যাতিত কোনো কিশোরীও নই।

যখন ‘অন্য কেউ’ নির্যাতিত হয়, তখন অন্য গাল পেতে দেওয়া খ্রিস্টীয় আচরণ নয়; এটি নিপীড়কের অপরাধে সামিল হওয়া বলে দাবি করে তিনি।

টমাস অ্যালেনের দ্বিতীয় আপত্তি হলো এই কাজটি করার জন্য এটি আপনার জন্য উপযুক্ত সময় নয়। তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, যারা এভাবে চিন্তা করেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন কয়েক মিনিট সময় নিয়ে উপলব্ধি করেন যে, এই পৃথিবীটা শুধু তাদের জন্য নয়। আপনি কি মনে করেন, যখন আমি কাউকে ধর্ষিত, খুন বা নির্যাতিত হতে দেখি, তখন যারা ভুক্তভোগী নন তাদের জন্য ‘অসুবিধা’ হবে বলে আমার পাশ কাটিয়ে চলে যাওয়া উচিত? এর চেয়ে ভালো সময় ও সফলতার সুযোগ আমি আর খুঁজে পাইনি।

তৃতীয় আপত্তির যুক্তিতে টমাস অ্যালেন বলেন, কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে। তার চতুর্থ আপত্তি বা প্রশ্ন ছিল একজন অর্ধেক কৃষ্ণাঙ্গ ও অর্ধেক শ্বেতাঙ্গ হিসেবে আপনার এই কাজটি করা উচিত নয়। জবাবে তিনি বলেন, এই ঘাটতি পূরণের জন্য অন্য কাউকে দেখছি না। সবশেষে প্রশ্নের (আপত্তি) জবাবে টমাস অ্যালেন বলেন, যুক্তরাষ্ট্র আইন দ্বারা শাসিত হয়, কোনো একজন বা কয়েকজন ব্যক্তি দ্বারা নয়। যেহেতু প্রতিনিধি ও বিচারকরা আইন অনুসরণ করেন না, তাই বেআইনিভাবে আদিষ্ট কোনো কিছুই তাদের কাছে এর বিচারভার সমর্পণ করতে কেউ বাধ্য নয়।

তিনি আরও বলেন, আমি আরও অনেক মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ সম্ভবত তাদের সঙ্গে আমার আর কথা বলার সুযোগ হবে না (যদি না সিক্রেট সার্ভিস ‘অত্যন্ত’ অযোগ্য হয়)। এই ৩১ বছর ধরে আপনাদের ভালোবাসার জন্য আমার ব্যক্তিগত ও গির্জার পরিবারকে ধন্যবাদ। বহু বছর ধরে সঙ্গ দেওয়ার জন্য আমার বন্ধুদের ধন্যবাদ। বিভিন্ন পদে কর্মরত আমার সহকর্মীদের তাদের ইতিবাচক মনোভাব এবং পেশাদারিত্বের জন্য ধন্যবাদ। আমার ছাত্রছাত্রীদের তাদের উৎসাহ এবং শেখার প্রতি ভালোবাসার জন্য ধন্যবাদ।

পরে শুভেচ্ছা জানিয়েছে নিজের নামে টমাস অ্যালেন লেখেনে, কোল ‘কোল্ডফোর্স’ ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল গুপ্তঘাতক’ অ্যালেন।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির হোটেল হিলটনে নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটে। সেখানে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাকর্মীরা চিৎকার করে সবাইকে নিচে ঝুঁকে পড়তে বলেন। অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নেন। দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস। তারা প্রেসিডেন্ট ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।