logo

ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত

ইরানে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত শনিবার থেকে আজ বুধবার (৪ মার্চ) পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সি শিশু।

সংস্থাটির বরাতে বিবিসির খবর জানায়, যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যে ১০০ জনই শিশু।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪টি হামলা হয়েছে। এসব হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার ও আবাসিক এলাকায়।