logo

গাজা থেকে চোখ সরাতে ইরানে হামলা, দাবি পাকিস্তানের

গাজা থেকে চোখ সরাতে ইরানে হামলা, দাবি পাকিস্তানের

ফিলিস্তিনের গাজার সংকট থেকে আন্তর্জাতিক মনোযোগ (চোখ) সরাতে ইরানে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পশ্চিম তীরে ও গাজায় তার চলমান অভিযানের জন্য নীরবভাবে পথ সুগম করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খাজা আসিফ বলেছেন, ইরানে হামলা চালিয়ে নেতানিয়াহু ‘গাজা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরানোর চেষ্টা করেছেন’। 

এক্স হ্যান্ডেলে পাকিস্তানের এই মুখপাত্র লিখেছেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যম এখন ইরানের দিকে মনোযোগ দিচ্ছে, যা নেতানিয়াহুকে গাজা ও পশ্চিম তীরে তার গণহত্যার এজেন্ডা নীরবে এগিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহুর পৈশাচিক উচ্চাকাঙ্ক্ষা ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছে।’

এর আগে, গত শনিবার ইরানে সমন্বিত বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। গত চার দিনের এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় আট শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে।