logo

তিন দিনের সফর শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

তিন দিনের সফর শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

তিন দিনের চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বেইজিং ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরের পর বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন তিনি।

ঝংনানহাই নেতৃত্বাধীন কম্পাউন্ডে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে একান্তে আলাপের পর চীন ছাড়েন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ট্রাম্প বিমানবন্দর পর্যন্ত যান। সেখানে তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। কয়েক ডজন স্কুলশিক্ষার্থী যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে এবং সমস্বরে ‘বিদায়’ স্লোগান দিয়ে তাকে বিদায় জানায়।

২০১৭ সালের পর প্রেসিডেন্ট হিসেবে কোনো মার্কিন নেতা প্রথম বেইজিং সফর করেন। দেশে ফেরার আগে প্রেসিডেন্ট ট্রাম্প চীন ও শি জিনপিংয়ের প্রশংসা করেছেন। শীর্ষ সম্মেলন থেকে এখনও কোনো নতুন চুক্তি ঘোষণা করা হয়নি। তবে ট্রাম্প বলেছেন, দুই দেশ ‘এমন অনেক সমস্যার সমাধান করেছে, যা অন্য কেউ সমাধান করতে পারত না’।

সূত্র: গার্ডিয়ান, সিএনএন